২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

মার্তিনেসকে নিয়ে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

Admin Published: June 12, 2026, 6:19 pm
মার্তিনেসকে নিয়ে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

ডিএনএন ডেস্ক: বিশ্বকাপ শুরুর আগে স্বস্তির খবর পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আঙুলের চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।কয়েক দিন ধরেই মার্তিনেসের চোট নিয়ে উদ্বেগ ছিল আর্জেন্টিনা শিবিরে। তবে সাম্প্রতিক মেডিক্যাল পরীক্ষার পর সেই শঙ্কা দূর হয়েছে। চিকিৎসকরা তাকে খেলার জন্য সম্পূর্ণ ফিট ঘোষণা করেছেন এবং দলীয় মেডিক্যাল স্টাফও মাঠে নামার অনুমতি দিয়েছেন।


আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আঙুলের চোট থেকে দ্রুত সেরে উঠেছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক।


পরীক্ষার ফল ইতিবাচক আসায় বিশ্বকাপের শুরু থেকেই তাকে পাওয়ার আশা করছে কোচিং স্টাফ।

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন মার্তিনেস। নকআউট পর্বে তার অসাধারণ সেভ এবং টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স দলকে বিশ্বকাপ জিততে বড় ভূমিকা রেখেছিল। বিশেষ করে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার অবদান এখনো আর্জেন্টাইন সমর্থকদের স্মৃতিতে অমলিন।



বিশ্বকাপ শুরুর আগে তাই মার্তিনেসের সুস্থ হয়ে ওঠা আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির খবর। গোলপোস্টের নিচে দলের সবচেয়ে নির্ভরযোগ্য নামকে ফিরে পেয়ে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে লিওনেল স্কালোনির দল।