১৬ ভাদ্র, ১৪৩৩
৩১ আগস্ট, ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

Admin Published: August 30, 2026, 1:00 pm
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

ডিএনএন ডেস্ক: মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।বিরোধী দলের ১১ জন সংসদ সদস্য রোববার (৩০ আগস্ট) এ রিট আবেদন করেছেন বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।



রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।


রিটকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ‘২০০১ সালে একই রকমভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল।



তৎকালীন এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়। ওই রিট মামলায় হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করেন।

রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি।’