১০ ভাদ্র, ১৪৩৩
২৬ আগস্ট, ২০২৬

মোসাদের গুপ্তচরকে ফাঁসিতে ঝুলাল ইরান

Admin Published: June 16, 2025, 6:20 pm
মোসাদের গুপ্তচরকে ফাঁসিতে ঝুলাল ইরান

ডিএনএন  ডেস্ক: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তিতে দোষী সাব্যস্ত হওয়া ইসমাইল ফেকরি নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।


সোমবার (১৬ জুন) আধা-সরকারি ফার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। সোমবার (১৬ জুন) সকালে ফেকরিকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। 

 

ইরান অভিযোগ করেছে, ফেকরি দুই মোসাদ এজেন্টের সাথে যোগাযোগ রেখেছিল এবং তাদের গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিল।


এদিকে, সোমবার (১৬ জুন) তেহরানের ফাশাফোয়েহ জেলা থেকে দুজন মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরান। এ সময় ওই দুই সদস্যের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, ড্রোন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।