১১ বৈশাখ, ১৪৩৩
২৪ এপ্রিল, ২০২৬

মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট

Admin Published: April 23, 2026, 11:34 pm
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট

ডিএনএন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে ৩০ বছর বয়সে মারা গেছেন ভারতের হরিয়ানার অভিনেত্রী দিবাঙ্কা সিরোহি। মৃত্যুর পর এই অভিনেত্রীর একটি ইনস্টাগ্রাম পোস্ট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।২০২৩ সালের জুনে করা সেই পোস্টে একটি ছবি জুড়ে দিয়েছিলেন দিবাঙ্কা। ছবিতে দিবাঙ্কাকে নীল জ্যাকেট ও মেরুন পাগড়ি পরা অবস্থায় দেখা যায়।

ক্যাপশনে লেখা ছিল, ‘শিব, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও।’ পোস্টে অনেকে কমেন্ট করেছেন।

গত মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হন দিবাঙ্কা। পরে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


দিবাঙ্কা সিরোহির মৃত্যুর খবরে হরিয়ানা অঞ্চলের শিল্পীরা শোক প্রকাশ করেছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।


উত্তর প্রদেশের বুলন্দশহরে জন্ম ও বেড়ে ওঠা দিবাঙ্কার। তবে তিনি হরিয়ানার বিনোদন অঙ্গনে কাজ করতেন। এই অঞ্চলের সংস্কৃতি ‘হরিয়ানভি’ নামে পরিচিত।


দিবাঙ্কা গাজিয়াবাদে পরিবারের সঙ্গে বসবাস করতেন। বুধবার বিকেলে গজিয়াবাদে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে দিবাঙ্কার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।


উত্তর প্রদেশের মেয়ে দিবাঙ্কা হরিয়ানভি বিনোদনজগতে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। ৫০টির বেশি হরিয়ানভি গানের ভিডিওতে মডেলিং করেছেন তিনি। 


চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষে করেন দিবাঙ্কা। পরে সিকিম থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।