ডিএনএন ডেস্ক: গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিতে খাদিজা মসজিদের পাশে জড়ো হওয়া একদল মানুষের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।হামলার পর আহতদের গাজার আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে বলে চিকিৎসাসূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে হামলার খবর প্রকাশিত হলেও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ পাওয়া তথ্যে আহতের সংখ্যা দুজন বলে নিশ্চিত করা হয়েছে।