৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

নাঈম শেখকে নিয়ে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

Admin Published: June 23, 2025, 5:55 pm
নাঈম শেখকে নিয়ে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

ডিএনএন ডেস্ক: প্রায় দুই বছর পর বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ। ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজের পর অফফর্মের কারণে দল থেকে ছিটকে যান তিনি। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে আবার জাতীয় দলে ডাক পেলেন নাঈম।


সোমবার (২৩ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। 


মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের প্রথম অ্যাসাইনমেন্টে নাঈম শেখের অন্তর্ভুক্তি সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে।


দলে আরও ফিরেছেন চোট থেকে সেরে ওঠা দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। বাকি সব জায়গায় বিসিবি পরিচিত মুখগুলোর ওপরই আস্থা রেখেছে।


শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।