ডিএনএন ডেস্ক: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।সংগঠনের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর এই হামলা হয়েছে।
সারজিস ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন, “কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে!”
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, “ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে। রাজনীতিকে যারা সহিংস করে তুলছো তাদের কবর রচিত হবে। চোরকে চোর আর ডাকাতকে ডাকাত আমরা বলবোই। তোমরা যত বেশি উচ্ছৃঙ্খল আচরণ করবা। হ্যাডম দেখাবা তোমাদের পতন তত সন্নিকটে আসবে।”