৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

নির্বাচন নিয়ে জামায়াত নানা ষড়যন্ত্র করছে : মিলন

Admin Published: November 25, 2025, 11:12 pm
নির্বাচন নিয়ে জামায়াত নানা  ষড়যন্ত্র করছে : মিলন

স্টাফ রিপোর্টার : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনের মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী নানা ষড়যন্ত্র করছে। তারা ভোটের জন্য মোনাফেকি ও শিরক করছে। মোনাফেকদের কথায় বিভ্রান্ত না হয়ে নিজের ভোট দেখে শুনে বুঝে দেয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপি জনগণের দল। এই দল সর্বদা জনগণের পাশে ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এজন্য তিনি নেতাকর্মীদের জনগণের পাশে যাওয়ার পরামর্শ দেন।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত স্থানীয় চকবিরহী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মিলন বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিজয়ী হলে পবা-মোহনপুরের ব্যাপক কর্মসংস্থান করা হবে। নারীদের ক্ষমতায়নের জন্য নানা কর্মসূচী গ্রহন করা হবে। ছাত্রদরের জন্য কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালুর আশ্বাস দিয়ে তিনি বলেন, কৃষকরা যেন কৃষিপন্যের ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা করা হবে।  

মিলন বলেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন দেশে সুখ ও শান্তি বিরাজ করে। এজন্য আসছে নির্বাচনে বেগম জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশেল গণতন্ত্র পুণরুদ্ধারে ধানের শীষে ভোট দিতে হবে।

জাহানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হযরত আলী শাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহিন আক্তার শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।