৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

নির্বাচনি তহবিলের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা জারার

Admin Published: February 25, 2026, 1:03 pm
নির্বাচনি তহবিলের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা জারার

ডিএনএন ডেস্ক: নির্বাচনি তহবিলে অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।ফেসবুকে তাসনিম জারা লেখেন, আমাদের নির্বাচনি তহবিলে আপনারা যে অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে এই ফরমটি পূরণ করে অর্থ ফেরত নিন।



তাসনিম জারা আরও লেখেন, যারা সরাসরি ব্যাংকে ক্যাশ জমা দিয়েছিলেন, তারা ডিপোজিট স্লিপ হারিয়ে গেলে বা না থাকলেও আবেদন করুন। সে ক্ষেত্রে কিছু অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে আপনার অর্থ ফেরত দেওয়া হবে। 




ফেসবুকে তাসনিম জারা লেখেন, ফরম জমা দেওয়ার শেষ তারিখ: ১০ মার্চ, ২০২৬। আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।