৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

বুধবারের মধ্যেই রাজনীতিতে নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির

Admin Published: July 30, 2024, 3:48 pm
বুধবারের মধ্যেই রাজনীতিতে নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির

ডিএনএন ডেস্কঃ আগামীকাল বুধবারের (৩১ জুলাই) মধ্যে নির্বাহী আদেশে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।আজ (মঙ্গলবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, আগামীকালের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হবে এবং  নিষেধাজ্ঞার আইনগত দিক খতিয়ে দেখতে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে ।

এর আগে গতকাল সোমবার জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোট। জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

বৈঠক শেষে গণভবনের ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের ব্রিফিং-এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী দু–এক দিনের মধ্যে এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ডিএনএন/এলএস/৩০ জুলাই