২৪ বৈশাখ, ১৪৩৩
০৭ মে, ২০২৬

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

Admin Published: May 7, 2026, 4:40 pm
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ডেমোক্রেসি প্র্যাকটিস সেন্টার (ডিপিসি) এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (০৭ মে) সকালে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সেমিনারে কুইজ ও মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাসিক প্রশাসক। সেমিনারে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সম্মাননা স্মারক প্রদান করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) এর উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান।


সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি প্রাইলট প্রকল্প আকারে বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।


তিনি আরো বলেন, গ্রিন সিটি, ক্লিন সিটি হিসেবে রাজশাহী নগরীর অনেক সুনাম রয়েছে। রাজশাহী নগরীকে আরো সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ও ফুলের নগরীতে পরিণত করতে চাই।


এ সময় রাসিক প্রশাসক মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, দক্ষতা, নেতৃত্বগুণ ও বাস্তব অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। তরুণদের যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।


সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) এর উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন এনবিআইইউ এর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম মকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাহমুদুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ফারহাত তাসনিম। সমাপনী বক্তব্য প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা আখতার।


এ সময় এনডিআইইউ ট্রেজারার প্রফেসর মোঃ আনসার উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিপিসি’র নতুন নাম উন্মোচন করা হয়।