১০ ভাদ্র, ১৪৩৩
২৬ আগস্ট, ২০২৬

নতুন আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করলেন খামেনি

Admin Published: June 13, 2025, 6:33 pm
নতুন আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করলেন খামেনি

ডিএনএন ডেস্ক: ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধানের নাম ঘোষণা করেছেন আয়াতুল্লাহ আল খামেনি। ইসরায়েলি হামলায় সংস্থাটির প্রধান হোসেইন সালামির নিহতের পর তার স্থলাভিষিক্ত করা হয়েছে মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে। 

ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, হোসেইন সালামির হত্যার পর আয়াতুল্লাহ আলী খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পসের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ করেছেন।


‘যেমনটি আমরা আগে জানিয়েছিলাম, সামরিক শাখার প্রাক্তন প্রধান ইসরায়েলি হামলায় আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্বের সঙ্গে নিহত হয়েছেন।’