৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

নভেম্বরে ওমরাহ পালন করতে যাচ্ছেন তারেক রহমান

Admin Published: October 26, 2025, 7:18 pm
নভেম্বরে ওমরাহ পালন করতে যাচ্ছেন তারেক রহমান

ডিএনএন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র ওমরাহ পালন করতে লন্ডন থেকে সৌদি আরব যাবেন।রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।



ফজলে এলাহী আকবর জানান, তারেক রহমান ২০ থেকে ২১ নভেম্বরের মধ্যে সৌদি আরবে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ওমরাহ সম্পন্ন করে তিনি পুনরায় লন্ডনে ফিরে যাবেন।


বাংলাদেশে ফেরার সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ওমরাহ শেষে তিনি নভেম্বরের শেষ ভাগে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফিরতে পারেন। তবে সঠিক তারিখ এখনো নির্ধারিত হয়নি।’


এদিকে ওমরাহ শেষ করে দেশে ফিরতে পারেন এমন অনুমানকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। কমিটির এক সদস্য জানান, ২৩ নভেম্বরের দিকে সম্ভাব্য সময় ধরে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে এবং সরকারি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।