১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের জন্য আটক কেন্দ্র করছে ভারত

Admin Published: December 21, 2024, 5:18 pm
অবৈধ বাংলাদেশিদের জন্য আটক কেন্দ্র করছে ভারত

ডিএনএন ডেস্ক : অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হবে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।


শুক্রবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।


প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, ‘‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ আটক রাখার জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হবে, কারণ তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না।’


দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, ‘সম্প্রতি আমরা দেখেছি, অনেকে মাদকের মামলায়, অনেকে অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন।



তারা সকলেই বিদেশি নাগরিক এবং তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না। তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়। তাই বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে। কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না।

তাই আমরা বিএমসি’র কাছে অন্য জমি চেয়েছি। যেন মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায়।’

এর আগে থানে পুলিশের মানব পাচারবিরোধী সেল রাজ্যটির কল্যাণে অবৈধভাবে বসবাসকারী এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করে বলে কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন।