স্টাফ রিপোর্টার : রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ চত্বরে অনুষ্ঠিত প্রথম পর্বে ছিল লাল গালিচার সংবর্ধনা,কলেজের ক্যাডেট রোভার, রেড ক্রিসেন্টের ওনার অফ গার্ড প্রদান। দ্বিতীয় পর্বে প্রদর্শিত হয়,তার কর্ম জীবনের উপর নির্মিত তথ্য চিত্র প্রদর্শন।
এরপর বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর সারোয়ার জাহান, অতিথি ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধক্ষ্য প্রফেসর হবিবুর রহমান, বর্তমান অধক্ষ্য প্রফেসর জহুর আলী, নিউ ডিগ্রী কলেজের অধক্ষ্য প্রফেসর কালাচাঁদ শীল, রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ আমেনা আবেদীন, স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির আহবায়ক সম্পাদক এডুকেশন ক্যাডারস কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, এরপরে মানপত্র পাঠ করেন কলেজ শিক্ষার্থীরা। উন্মোচন করা হয় কলেজ ম্যাগাজিন ২০২৫।
বক্তারা তাদের বক্তব্য বলেন প্রফেসর ড.জুবাইদা আয়েশা সিদ্দিকা একজন আদর্শবান,পরিকল্পনাবিদ, ডায়নামিক, শিক্ষাবিদ ও দেশপ্রেমিক। তার প্রচেষ্টাতেই রাজশাহী সরকারি মহিলা কলেজ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান। বিদায়ী অধক্ষ্য প্রফেসর ড.জুবাইদা আয়েশা সিদ্দিকা তার বক্তব্যে বলেন কলেজে যোগ দেবার সময়ই তিনি একটি পরিকল্পনা করেন সেই পরিকল্পনা অনুযায়ী সেই কলেজটিতে সামনে এগিয়ে নিতে তিনি প্রচেষ্টা চালান। কলেজটিকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তর করতে সকলের সহযোগিতা পেয়েছেন।।আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার প্রচেষ্টা ছিল, তা অব্যাহত রাখবেন। কলেজের প্রয়োজনে তার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তার লক্ষ্য ছিল কলেজের শিক্ষার্থীরা তাদের জীবনকে যেন আলোকিত করতে পারে সেই প্রত্যাশা সব সময় থাকবে।