৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

পাবনায় বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা

Admin Published: August 10, 2024, 6:38 pm
পাবনায় বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা

সিনিয়র স্টাফ রিপোর্টার, 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেড়িয়েছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

 পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রের অভিযানের পর এবার পাবনায় বিভিন্ন বাজার তদারকি করেন শিক্ষার্থীরা।

শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন কাঁচা বাজারসহ অন্য বাজারগুলো তদারকিকরেন তারা।

জেলা শহরের বড় বাজারে দেখা যায়, শিক্ষার্থীরা কাঁচাবাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্য তালিকা দেখছেন। তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও যাচাই করে দেখেন শিক্ষার্থীরা। সেইসঙ্গে বিক্রেতাদের ন্যায্য দামে বিক্রির আহবান জানান।