৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

পাবনায় হামলা ভাঙচুর ও লুটপাটের সঙ্গে বিএনপি'র কোন নেতাকর্মী জড়িত নেই: জেলা বিএনপি

Admin Published: August 8, 2024, 11:48 pm
পাবনায় হামলা ভাঙচুর ও লুটপাটের সঙ্গে বিএনপি'র কোন নেতাকর্মী জড়িত নেই: জেলা বিএনপি
সিনিয়র স্টাফ রিপোর্টার, পাবনা
শেখ হাসিনা সরকার পতনের পর পাবনায় বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে বিএনপি'র কোন নেতাকর্মী জড়িত নেই বলে দাবি করেছেন জেলা বিএনপি নেতারা।

বিএনপির কোন নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। 

বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

সংবাদ সম্মেলন থেকে আগামীকাল শুক্রবার জুমআর নামাজের পূর্বে সকল মসজিদে খুতবা পাঠের মাধ্যমে এ ধরনের হামলা ভাংচুর লুটপাট থেকে বিরত থাকার আহবান করার অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এড. মাসুদ খোন্দকার, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুদ বগা, সাবেক আহবায়ক এড. মির্জা আজিজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এড.শাজাহান আলী, সদস্য ডাঃ আহমেদ মোস্তফা নোমান, সাজ্জাদ হোসেন স্বপন,  এড. মলয় কুমার দাস, শরিফুল ইসলাম শরিফ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, জেলা কৃষকদলের আহবায়ক শফিউল আলম শফি, জেলা মহিলাদলের সভাপতি পুর্নিমা ইসলাম,  জেলা জাসাস'র আহবায়ক খালেদ হোসেন পরাগ।