তানোর প্রতিনিধি : রাজশাহীর মুন্ডুমালা কামিল মাদরাসার আওয়ামীলীগপন্থী ভাইস প্রিন্সিপাল আবদুল্লাহ আল আমিন বৈষ্যমবিরোধী ছাত্রদের দাবির মুখে তার পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় মাদরাসা চলাকালিন বৈষমবিরোধী ছাত্র সংগঠনের মুন্ডুমালা পৌর শাখার এক দল শিক্ষার্থী মাদরাসার অফিস কক্ষে অবরোধ করে পদত্যাগে দাবি তুলে স্লোগান দিতে থাকেন। দীর্ঘ এক ঘন্টা অবরোধ থেকে অবশেষে নিজে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে অধ্যক্ষ’র কাছে জমা দেন। পরে ছাত্র অবোরধ তুলে নিয়ে চলে যান।
কয়েকজন ছাত্র জানান,ভাইস প্রিন্সিপাল আবদুল্লাহ আল আমিন স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরী খুব ঘনিষ্ঠ ছিলেন। দীর্ঘ ১০ বছর তিনি প্রভাব বিস্তার করেছিলেন মাদরাসা জুড়ে। মাদরাসার অধ্যক্ষসহ অনেক শিক্ষক কোনঠাষা হয়ে পড়েন।
কামিল মাদরাসার অধ্যক্ষ আমির উদ্দিন বলেন,ভাইস প্রিন্সিপাল বৃহস্পতিবার দুপুরে তার কাছে ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তার পদ থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আমরা পরর্বতীতে আইনগত ব্যবস্থা নিবো।