২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি

Admin Published: May 4, 2026, 1:32 pm
পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি

ডিএনএন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে। বেশিরভাগ আসনে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল কংগ্রেস।সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৯০টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ১০৩টি আসনে এগিয়ে থেকে কাছাকাছি অবস্থান ধরে রেখেছে।




এর আগে পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট গ্রহণের পর সোমবার স্থানীয় সময় সকাল আটটা থেকে বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে।