২২ বৈশাখ, ১৪৩৩
০৫ মে, ২০২৬

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির ৫ কারণ

Admin Published: May 5, 2026, 2:15 pm
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির ৫ কারণ

ডিএনএন ডেস্ক: পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় ধরনের পরাজয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। দলটি এখনো আনুষ্ঠানিকভাবে হার মেনে নেয়নি এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলেছে। তবে বিশ্লেষকদের মতে, কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে এই ফল এসেছে।


প্রথমত, নারী ভোটব্যাংকে ভাঙন দেখা গেছে। আগে নারী ভোটারদের বড় অংশ তৃণমূলের পক্ষে থাকলেও এবারে নারী নিরাপত্তা ইস্যুতে অসন্তোষ তৈরি হয়েছে। বিভিন্ন ঘটনার প্রভাব ভোটে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।


দ্বিতীয়ত, ভোটার তালিকা সংশোধন বা এসআইআরের কারণে অনেক ভোটারের নাম বাদ পড়েছে। এতে তৃণমূল তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে, আর এর সুবিধা পেয়েছে বিজেপি।


তৃতীয়ত, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দুর্নীতি, অপশাসন ও কর্মসংস্থানের অভাব নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। এসব অভিযোগ ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।


চতুর্থত, ধর্মীয় ভোটের মেরুকরণও একটি বড় কারণ। মুসলিম ভোট আগের মতো থাকলেও হিন্দু ভোটের বড় অংশ একদিকে চলে যাওয়ায় তৃণমূলের অবস্থান দুর্বল হয়েছে।


পঞ্চমত, এবারের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি থাকায় শাসক দল হিসেবে তৃণমূল বাড়তি সুবিধা পায়নি। ফলে ভোট অনেকটা নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।