৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

পুশ-ইন ঠেকাতে ভারতকে দফায় দফায় চি‌ঠি

Admin Published: June 8, 2026, 6:32 pm
পুশ-ইন ঠেকাতে ভারতকে দফায় দফায় চি‌ঠি

ডিএনএন ডেস্ক: পুশ-ইন ঠেকাতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে প্রতিহত করছে ব‌লে জা‌নি‌য়ে‌ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম বলেছেন পুশ-ইন ব‌ন্ধে ভারত‌ সরকার‌কে দফায় দফায় চি‌ঠি দি‌য়ে‌ছে বাংলা‌দেশ সরকার।সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে তিনি এ কথা ব‌লেন।



পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, ভারতের পুশ-ইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। নিয়ম না মেনে পুশ-ইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়।


তি‌নি ব‌লেন, ইলিগ‌্যাল (অবৈধ) যারা আছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে।


সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে।


ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শিশু, নারীসহ বিভিন্ন ব্যক্তিকে ঠেলে পাঠানো ঠেকাতে সম্প্রতি বাংলাদেশের ২৬ জেলার সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। চার পালায় ২৪ ঘণ্টা তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্তের বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন।  ভারত থে‌কে পুশ-ইনের ম‌ধ্যে আজ থে‌কে ১১ জুন পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হ‌য়ে‌ছে।