৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

পুঠিয়ায় উপজেলা জামায়াতের গণসংযোগ কর্মসূচি অব্যাহত

Admin Published: April 27, 2025, 11:08 pm
পুঠিয়ায় উপজেলা জামায়াতের গণসংযোগ কর্মসূচি অব্যাহত

স্টাফ রিপোর্টার : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি অব্যাহত রয়েছে।রোববার বিকেলে উপজেলার বাণেশ্বর বাজারের বিভিন্ন স্থানে নানা শ্রেণি-পেশার মানুষের সাথে গণসংযোগ করেন জামায়াত নেতৃবৃন্দ। 


গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।


এ সময় আরও উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনজুর রহমান, বানেশ্বর ইউনিয়ন আমীর হাসানুজ্জামান, নায়েবে আমীর হাফেজ আরিফুল ইসলাম, বেলপুকুর ইউনিয়ন আমীর মকবুল হোসেন, বানেশ্বর ইউনিয়ন সেক্রেটারি কায়েস উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ, হাসান আল মামুন, আব্দুর রাকিব ও সোলেমান আলী প্রমূখ