২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাবিতে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটি গঠন

Admin Published: September 29, 2024, 6:26 pm
রাবিতে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক নতুন ‘অভিযোগ কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে আছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর দিল আরা হোসেন ও সদস্য-সচিব সমাজকর্ম বিভাগের প্রফেসর সৈয়দা আফরীনা মামুন। কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন প্রফেসর এ বি এম হামিদুল হক (রসায়ন বিভাগ), এ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম, এ্যাডভোকেট শিফাত জেরিন তুলি, এ্যাডভোকেট সালেহ পারভীন ডলি ও প্রফেসর ডা. রুস্তম উদ্দিন আহমেদ (রাবি সিন্ডিকেট সদস্য)। 

রবিবার রাবির জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি জানান, গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ^বিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৩ তম সভার ১৭ নম্বর সিদ্ধান্তে এই কমিটি গঠন করা হয়। এই কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।