স্টাফ রিপোর্টার : অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষে রাজশাহী বিভাগে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে বিভাগের ৮ জেলায় ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিযোগ দেওয়া হয়েছে। ইতমধ্যে তারা দায়িত্ব পালন শুরু করেছেন। নির্বাচন উপলক্ষে বুধবার রাজশাহী বিভাগী কমিশনার কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে আয়োজিত সার্বিক প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ জানান, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাজন অনুষ্ঠানের জন্য রাজশাহী বিভাগে
১ লাখ ৪ হাজার ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী ১০ হাজার, বিজিবি ৪ হাজার ১২৩, রেঞ্জ পুলিশ ১৩ হাজার ৭৯৬, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ২ হাজার ৪০৫, র্যাব ১ হাজার ৬ এবং আনসার সদস্য ৭২ হাজার ৭৩৬ জন।
সংবাদ সম্মেরনে জানানো হয়, প্রতি আসনে গড়ে ২ হাজার ৬৬৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাগিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া রাজশাহী বিভাগের ৫ হাজার ২৬৬টি ভোটকেন্দ্রে সিসিটিভি ও ২ হাজার ৩১৮টি বডি ওর্ন ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।