৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহীতে আসছেন সাহিবজাদা ফারহান

Admin Published: November 6, 2025, 1:36 pm
রাজশাহীতে আসছেন সাহিবজাদা ফারহান

ডিএনএন ডেস্ক: দল পেয়েই চমক দেখাচ্ছে নাবিল গ্রুপ। রাজশাহীর মালিকানা পেয়েই দল গুছাতে শুরু করে দিয়েছে তারা। ইতোমধ্যে নিয়োগ দিতে শুরু করেছে তারকা ক্রিকেটার, নিয়োগ দিয়েছে প্রধান কোচও। 


নানা নানাটকীয়তার পর প্রাথমিক যাচাই-বাছাই আর আর্থিক স্বচ্ছতা ও কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ শেষে আগামী পাঁচ মৌসুমের জন্য রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। রাজশাহী স্টার্স নামে খেলবে তারা।


আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে আগামী বিপিএল, শেষ হবে ৬ জানুয়ারি। এই আসরকে সামনে রেখে ১৭ নভেম্বর গড়াবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে অংশ নিতে পারে ৫ থেকে ৬টি ফ্র্যাঞ্চাইজি। যেখানে আছে নাবিল গ্রুপের রাজশাহী।


মালিকানা পাওয়ার পরই নতুন কোচ নিয়োগ দিয়েছে তারা। বিপিএলের আগামী মৌসুমে রাজশাহীর প্রধান কোচ হিসেবে দেখা যাবে হান্নান সরকারকে। যিনি সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক নির্বাচক।


এদিকে এরই মাঝে তারা বেশ কয়েকজন বিদেশী ক্রিকেটারের সাথে আলোচনা শুরু করেছে। পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানের সাথে কথা বার্তা প্রায় চূড়ান্তও করে ফেলেছে দলটি। এর বাইরে একজন লঙ্কান ক্রিকেটারকে নিয়েও আলোচনা চালাচ্ছে তারা।