২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে বিক্ষোভ মিছিল করছে আন্দোলনরত শিক্ষার্থীরা

Admin Published: August 4, 2024, 3:52 pm
রাজশাহীতে বিক্ষোভ মিছিল করছে আন্দোলনরত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :

এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনে অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের এক দফা দাবিতে নানান স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে দেখা যায়।

অনেকের গায়ে ও মাথায় ছিলো জাতীয় পতাকা।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে হাজার হাজার আন্দোলনরত শিক্ষার্থীরা রাজশাহী রুয়েট গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিক্ষোভ মিছিলটি নগরী তালাইমারি ভদ্রা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। এর আগে সকাল সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে রুয়েট ও তালাইমাড়ি এলাকায় জড়ো হয়। এদিকে, অসহযোগ আন্দোলনের ফলে রাজশাহীতে সব ধরনের দোকানপাট, মার্কেট ও বিতানগুলো বন্ধ দেখা যায়। সকাল থেকে রাস্তাঘাটেও যান চলাচল কম দেখা গেছে ।

তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল বেশ চোখে পড়ার মত। এদিকে ছেড়ে যেতে দেখা যায়নি কোন ধরনের দূরপাল্লার গণপরিবহন । এছাড়া বন্ধ রয়েছে স্বল্প ও দূরপাল্লার ট্রেন চলাচল। অন্যদিক, অসহযোগ আন্দোলনের মধ্যেও খোলা রয়েছে সরকারি অফিস আদালত ব্যাংক বীমা প্রতিষ্ঠান।

সগুলোতেও সেবা প্রত্যাশীদের অনন্য দিনের তুলনায় সেবা নিতে কিছুটা কম দেখা গিয়েছে। এদিকে, অসহযোগ আন্দোলনের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পক্ষ থেকে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে। এতে করে পুরো রাজশাহী জুড়ে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে সব ধরনের নাশকতা সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।