৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহীতে বুধবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

Admin Published: July 30, 2024, 8:37 pm
রাজশাহীতে বুধবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বুধবার সকাল ৬টা থেকে রাত ৮টা অবধি কারফিউ শিথিল করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ নোটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা-২ এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারীকৃত সান্ধ্য আইন (কারফিউ) ৩১ জুলাই ২০২৪ খ্রি. বুধবার সকাল ০৬.০০ ঘটিকা হতে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত শিথিল করা হয়েছে।

তবে রাত ০৮.০০ ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন (কারফিউ) অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।