২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে ছিনতাই চক্রের সদস্য গ্রেফতার

Admin Published: June 13, 2025, 6:18 pm
রাজশাহীতে ছিনতাই চক্রের  সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে দুর্ধর্ষ ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে নগরীর নওদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এ ছিনতাইকারীর নাম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট (২১)। সে মহানগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার এসএম এহসান উদ্দীন ওরফে বাদশার ছেলে।

শুক্রবার বিকেলে পুলিশ এ তথ্য নিশ্চি করে জানায়, গত ২৭ নভেম্বর সকালে নগরীর শিরোইল পুরাতন বাস টার্মিনালের সামনে এক নারী ছিনতাইয়ের শিকার হন। তিনি ব্যাটারিচালিত রিকশায় গন্তব্যস্থলে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা ছিনতাইকারী চক্র তার একটি ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। ব্যাগে একটি সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ডেবিট কার্ড, পেনড্রাইভ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ টাকাও ছিল। ছিনতাইয়ের সময় ধস্তাধস্তির ঘটনায় ওই নারী আহত হন। এ  ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের হয়।

মামলার তদন্তে নেমে আসামিদের সনাক্তের পর অভিযান শুরু করে আরএমপি ডিবি।  প্রেক্ষিতে শুক্রবার ভোরে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার বাড়ি থেকে মোক্তাদ্দির ওরফে কিউটকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সে সরাসরি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।