৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে ‘ডেভিল হান্টে’ ১৪ জন গ্রেফতার

Admin Published: February 15, 2025, 5:31 pm
রাজশাহীতে ‘ডেভিল হান্টে’ ১৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : চলমান অপারেশন ‘ডেভিল হান্টে’ রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতসহ (৪২) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে রাজশাহী জেলায় ১০ জন ও মহানগরে ৪ জন গ্রেফতার হয়েছেন।

এরমধ্যে যুবলীগ নেতা ইয়াসির আরাফাত সৈকতকে গ্রেফতার করেছে জেলার গোদাগাড়ী থানা-পুলিশ। এছাড়া গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুুল মালেককে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, ইয়াসির আরাফত সৈকত ছাড়াও বাগমারা থানার মামলায় জেলা যুবলীগের সহসভাপতি নাইম ইসলাম, উপজেলা কৃষকলীগের অর্থ সম্পাদক জালাল উদ্দিন, চারঘাট থানার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুর গ্রেফতার হয়েছেন।

এদিকে রাজশাহী নগর পুলিশ জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. অভিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।