৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি তুষার গ্রেফতার

Admin Published: March 21, 2025, 4:32 pm
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি তুষার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বেলপুর থানার জামিরা পশ্চিমপাড়া গ্রাম থেকে ধর্ষণ মামলায় মো. তুষার (২৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সে জেলার বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে র‌্যাব রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে।

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৪ মার্চ তুষার এলাকার এক নারীর (২৪) বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে ওই নারী গত ১৮ মার্চ বাঘা থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই পলাতক ছিলো আসামি তুষার। র‌্যাব আরও জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তুষার ধর্ষণের কথা স্বীকার করেছেন। তুষারকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে।