২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

Admin Published: September 22, 2026, 11:14 pm
রাজশাহীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম-সেবা। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশীদ।


চ্যাম্পিয়নশিপে রাজশাহী জেলার আটটি পুরুষ দল ও চারটি নারী দল অংশ নেয়। চূড়ান্ত পর্বের খেলায় পুরুষ বিভাগে চারঘাট থানা দলকে হারিয়ে দুর্গাপুর থানা দল এবং নারী বিভাগে চারঘাট থানা দলকে হারিয়ে গোদাগাড়ী থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


খেলা শেষে প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ যুবসমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং কিশোর গ্যাং প্রতিরোধে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার ভূমিকা অপরিসীম। সমাপনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।