৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রামিসা ইস্যুতে আবারও উত্তাল মিরপুর

Admin Published: May 22, 2026, 5:59 pm
রামিসা ইস্যুতে আবারও উত্তাল মিরপুর

ডিএনএন ডেস্ক: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় আবারও উত্তাল মিরপুর এলাকা। এতে বন্ধ হয়ে যায় সড়কের যানচলাচল।শুক্রবার (২২ মে) রাজধানীর মিরপুর এলাকায় ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এলাকাবাসী।এর আগে বৃহস্পতিবার (২১ মে) রাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।


বিক্ষুব্ধ জনতা ‘জাস্টিস ফর রামিসা’ ও ‘ফাঁসি চাই’ স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে ছিল- ‘আমার বোন খুন হলো কেন?’, ‘ফাঁসি চাই’, ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।


এসময় বিক্ষোভকারীরা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৭ দিন নয়, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ফাঁসি কার্যকর করতে হবে। দেশে বিচারের দীর্ঘসূত্রতার কারণেই এমন ঘটনা বারবার ঘটছে।


উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একইসঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে।