২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রুয়েটে ক্লাশ শুরু হচ্ছে ২৪ আগষ্ট

Admin Published: August 17, 2024, 6:03 pm
রুয়েটে ক্লাশ শুরু  হচ্ছে ২৪ আগষ্ট

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামী ২৪ আগষ্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল ক্লাশ শুরু হবে। এই লক্ষ্যে আগামী ২০ আগষ্ট শিক্ষার্থীদের জন্য রুয়েটের সকল আবাসিক হল খুলে দেয়া হবে।

শনিবার রূযেটের জনসংযোগ বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থানকালে সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখা এবং রাজনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে রুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ছাত্রদের সকল ধরণের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও রুয়েট প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে।#