৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং

Admin Published: October 10, 2024, 5:37 pm
সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং

ডিএনএন ডেস্ক : ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ কোরীয় কবি ও লেখক হান কাং। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় রয়্যাল সুইডিশ একাডেমি এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করে।


নোবেল কর্তৃপক্ষ বলছে, দারুণ কাব্যিক গদ্যের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হলো, যা ঐতিহাসিক ক্ষতগুলোকে সাহসিকতার সঙ্গে তুলে ধরে এবং মানবজীবনের ভঙ্গুরতাকে প্রকাশ করে।


১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে অর্থনীতিকে এ পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। উইলে এটি অন্তর্ভুক্ত ছিল না। বিজয়ীরা একটি সনদ, একটি গোল্ড মেডেল ও চেক পেয়ে থাকেন।