স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় মোহাম্মদ ওমর ফারুক (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
শনিবার দুপুরে তাঁকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা।
ওমর ফারুক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদের মৃত সায়েদ আলীর ছেলে। তিনি গোদাগাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
৫৯ বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাঁকে আটক করে।
বিজিবির কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, ‘গত ৫ আগস্ট থেকে টানা ৪ দিন মোহাম্মদ ওমর ফারুক তাঁর বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন।’