২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

'শেখ হাসিনার মন খারাপ থাকলে গান শোনাতেন মমতাজ'

Admin Published: May 14, 2025, 12:17 am
'শেখ হাসিনার মন খারাপ থাকলে গান শোনাতেন মমতাজ'

ডিএনএন ডেস্ক: সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। 


এদিন শুনানিকালে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, এই শিল্পী মমতাজ বেগম ফ্যাসিস্ট হাসিনার সহায়তায়কারী। তিনি তার গানের মাধ্যমে ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছেন। শেখ হাসিনার মন খারাপ থাকলে গান শুনাত মমতাজ।


এসময় তিনি আরও বলেন, এই মমতাজ বলেছেন তিনি নাকি খালেদা জিয়ার বাবা কে তা জানেন না। অথচ খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারকে সারাবিশ্ব চিনে। এছাড়াও মমতাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য রেখেছেন।


শুনানি শেষে মমতাজের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে আজ বেলা ২টা ২০ মিনিটে মমতাজকে সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়ে। তার আগে সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।