২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

শিক্ষা স্কুলে ব্যতিক্রমী শ্রেণি সমাপনী

Admin Published: November 26, 2024, 4:15 pm
শিক্ষা স্কুলে ব্যতিক্রমী শ্রেণি সমাপনী

স্টাফ রিপোর্টার : সৃজনশীল ও গঠণমূলক কাজের মাধ্যমে যাত্রা শুরু করা মহানগরীর শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে যুগপূর্তি উৎসবের অংশ হিসেবে চলতি শিক্ষাবর্ষে মঙ্গলবার ছিল  শ্রেণি কার্যক্রমের শেষ দিন। বরাবরের মত দিনটিকে রাঙিয়ে দিতে ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হল শ্রেণি সমাপনী। দিনের শুরুতে সকাল ১০টায় নার্সারি-২য় শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে শ্রেণি সমাপনীর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। আনন্দঘন এই দিনে অভিভাবকগণ নিজ নিজ সন্তানকে কেক খাইয়ে সংবর্ধিত করেন। অনুষ্ঠানের ধারাবাহিকতায় বেলা ১১ টায় ৩য়-৫ম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি সমাপনী অনুষ্ঠিত হয়। বেলা ১২ টায় সবচেয়ে জাঁকজমক অনুষ্ঠানটি ৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হয়। 

শেষাংশের অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সংবাদ এর সম্পাদক ও নবগঠিত রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, রাজশাহী শাখার শাখা ব্যবস্থাপক ও এভিপি আরিফবিল্লাহ কাজল। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড.মো.ইব্রাহীম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রেণি সমাপনীতে অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী ইনামুস সাদিক, নিজামউদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান আলোচক শিক্ষার্থীদের ‘শেখার প্রকল্প প্রদর্শনী’ সনদ বিতরণ করেন ও কেক কেটে মিষ্টি মুখ করান।