৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

সংসদে বক্তব্য শেষে ভুল স্বীকার করলেন হাসনাত আব্দুল্লাহ

Admin Published: March 30, 2026, 5:48 pm
সংসদে বক্তব্য শেষে ভুল স্বীকার করলেন হাসনাত আব্দুল্লাহ

ডিএন্এন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সংসদ শুরু হয়েছে। এ সময় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এক পর্যায়ে তিনি সংসদের নিয়ম অনুসারে ‘সম্মানসূচক’ শব্দ ব্যবহার করেননি। পরে বক্তব্য শেষে এ বিষয়ে ভুল স্বীকার করেন হাসনাত আব্দুল্লাহ।সোমবার (৩০ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকে এ ঘটনা ঘটে।


সম্পূরক প্রশ্ন শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমার সাড়ে সাতাশ বছর বয়স। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৯১ সালে সংসদে এসেছেন। আমার জন্ম ১৯৯৮ সালে। সেই জায়গায় কনভেনশনাল যে ভুল আছে, আমরা সেগুলো সংশোধন করতেও রাজি।’


এর আগে বক্তব্যের শুরুতে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সালাহউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেওয়ার কথা বলে ফেলেন। সে বিষয়টি নিয়ে আমরা সবসময় সংকোচে থাকি।’

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল।