৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

শপথ নিলেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন

Admin Published: November 3, 2024, 1:15 pm
শপথ নিলেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন

ডিএনএন ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন। নতুন মেয়রের সময়সীমা আইন অনুযায়ী নির্ধারিত হবে।


রবিবার (৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তাঁকে শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদসহ দলটির কেন্দ্রীয় নেতারা।


এদিকে, তাঁর শপথ অনুষ্ঠান উপলক্ষে আগেরদিন শনিবার থেকেই ঢাকায় অবস্থান করেন চট্টগ্রামের অনেক নেতাকর্মী।



ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী সিভয়েস২৪’কে বলেন, ‘শপথগ্রহণ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতা, মেয়রের আত্মীয়-স্বজনসহ ২৭ জন অতিথি উপস্থিত ছিলেন। এখান থেকে বের হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাবেন চসিক মেয়র। এতে চট্টগ্রাম থেকে আগত নেতাকর্মীরা অংশ নেবেন।’



সূত্র মতে, আগামী ৫ নভেম্বর ঢাকা থেকে সকালে রেলপথে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দিবেন ডা. শাহাদাত। দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দলীয় নেতারা ফুল দিয়ে স্বাগত জানাবেন। পরে সেখান থেকে হযরত আমানত শাহ এবং হযরত বদর শাহ (রহ.) এর দরগাহ জেয়ারত করবেন তিনি। এরপর তিনি সিটি করপোরেশনের নতুন ভবনে (লালদিঘীর পাড়) একটি মিটিংয়ে উপস্থিত থাকবেন। পরে সেখানেই সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেবেন।


নতুন মেয়রের সময়সীমা আইন অনুযায়ী নির্ধারিত হবে।