৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

‘সরকারের আচরণে মনে হয় গরিব শিক্ষকরা দেশের নাগরিক না’

Admin Published: November 24, 2025, 5:56 pm
‘সরকারের আচরণে মনে হয় গরিব শিক্ষকরা দেশের নাগরিক না’

ডিএনএন ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন, এই সরকারের আচরণে মনে হয় গরিব শিক্ষকরা দেশের নাগরিক না। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন। তবে কিছু কিছু উপদেষ্টার আচরণে সেটি মনে হয় না।


সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষকদের চলমান আন্দোলনে অংশ নিয়ে রিজভী এসব কথা বলেন। এ সময় নন-এমপিও শিক্ষকদের দাবিকে শতভাগ ন্যায়সঙ্গত জানিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা রিজভী।


উল্লেখ্য, বিগত ২৩ দিন ধরে নন-এমপি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন ও অনশন কর্মসূচি করে আসছে শিক্ষকরা।