৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

সরকারি অফিস সকাল ১১টা থেকে বিকেল ৩টা

Admin Published: July 23, 2024, 11:49 pm
সরকারি অফিস সকাল ১১টা থেকে বিকেল ৩টা

ডিএনএন ডেস্ক : টানা তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটিতে থাকার পর বুধবার (২৪ জুলাই) থেকে খুলছে সরকারি অফিস। তবে অফিস সময় কমিয়ে সূচিতে পরিবর্তন এনেছে সরকার। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে অফিস।

স্বাভাবিক সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে সরকারি অফিস-আদালত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শিবলী সাদিক কালবেলাকে জানান, আগামীকাল (বুধবার) থেকে চলমান কারফিউ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে। এ সময়ের মধ্যেই মাত্র ৪ ঘণ্টা চলবে সরকারি অফিস। তবে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো আগের নিয়মেই চলবে। এ-সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই দেশব্যাপী হামলা-অগ্নিসংযোগ শুরু হলে দেশে কারফিউ জারি করে সরকার। এমন পরিস্থিতিতে নির্বাহী আদেশে গত রোববার ও সোমবার সব সরকারি-বেসরকারি অফিস, কলকারখানা ও ব্যাংকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও করা হয়। বুধবার থেকে সীমিত সময়ের জন্য অফিস খোলা রাখবে সরকার।