৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

শ্রমিকের অধিকার রক্ষায় কাজ করছে জামায়াতে ইসলামী : নুরুজ্জামান লিটন

Admin Published: February 13, 2025, 11:23 pm
শ্রমিকের অধিকার রক্ষায় কাজ করছে জামায়াতে ইসলামী : নুরুজ্জামান লিটন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: শ্রমিকদের ন্যায্যমজুরি প্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তৎপর রয়েছে। ইসলামে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সুনির্দিষ্ট শ্রম নীতি রয়েছে। তাছাড়া শ্রমিকদের রক্ত ও ঘামের বিনিময়ে আমরা বর্তমান সভ্যতা পেয়েছি। সুতরাং দেশের অর্থনীতির বিকাশে শ্রমিকদের অবদান অস্বীকার করার কোন উপায় নেই। এ কারনে শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাণেশ্বর ইউনিয়ন শাখা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার বিশেষ উপদেষ্টা এবং রাজশাহী-৫ আসনে দলটির মনোনীত প্রার্থী মু. নুরুজ্জামান লিটন। 


বৃহস্পতিবার বিকেলে বাণেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 


শ্রমিক কল্যাণ ফেডারেশন বাণেশ্বর ইউনিয়ন শাখার সভাপতি ডা. আবু সুফিয়ান সুমনের সভাপতিত্বে ও পুঠিয়া উপজেলা ট্রেড ইউনিয়নের সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম, পুঠিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মনজুর ইসলাম, সভাপতি মাওলানা আমিনুল ইসলাম ডালিম, বাণেশ্বর ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা হাসানুজ্জামান, উপজেলা শাখার সেক্রেটারি ফজলুর রহমান। 


এছাড়াও দ্বিবার্ষিক সম্মেলনে জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী বৃন্দ ও সূধীজনরা উপস্থিত ছিলেন।