২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

শত কোটির ক্লাবে সামান্থা

Admin Published: July 13, 2026, 3:43 pm
শত কোটির ক্লাবে সামান্থা

ডিএনএন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার অভিনীত সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’ বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে।নারীকেন্দ্রিক তেলেগু সিনেমার মধ্যে এটি অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এই অর্জনে আবেগঘন প্রতিক্রিয়া জানান সামান্থা।সামাজিকমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, নির্মাতা রাজ নিদিমোরু একটি আইপ্যাডে সিনেমাটির সর্বশেষ বক্স অফিস আয়ের হিসাব সামান্থাকে দেখান। স্ক্রিন আনলক করেই আয় ১০০ কোটি রুপি ছাড়ানোর খবর দেখে বিস্মিত হন তিনি।



এরপর হাসিমুখে বলেন, ‘আমরা ১০০ কোটি করেছি।’

ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে সামান্থা লেখেন, সিনেমাটি মুক্তির আগে অনেকেই সন্দেহ করেছিলেন দর্শক আদৌ এটি দেখতে আগ্রহী হবেন কি না।


এমনকি একজন প্রদর্শক তাকে বলেছিলেন, বড় কোনো নায়ক না থাকলে দর্শক নায়িকাকেন্দ্রিক সিনেমা দেখতে চান না।

সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে সামান্থা বলেন, পরিবর্তন আনতে হলে ঝুঁকি নিতেই হয়। অভিনেত্রীর বিশ্বাস, ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য ভবিষ্যতে নারীপ্রধান গল্প ও সিনেমার প্রতি প্রদর্শক এবং দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলাতে ভূমিকা রাখবে।


গত ১৯ জুন মুক্তি পাওয়া ‘মা ইনতি বাঙ্গারাম’ ইতোমধ্যে বাজেটের তিন গুণেরও বেশি আয় করেছে বলে জানা গেছে। সিনেমাটিতে সামান্থার পাশাপাশি অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, গৌতমী, শ্রীমুখী ও আনন্দ।