২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

সুইডেনে প্রথম এমপক্স ভাইরাস শনাক্ত

Admin Published: August 16, 2024, 12:44 pm
সুইডেনে প্রথম এমপক্স ভাইরাস শনাক্ত

ডিএনএন ডেস্ক :  আফ্রিকার বাইরেও এবার এমপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। সুইডেন বলছে যে, সেখানে এমপক্স ভাইরাসে আক্রান্ত প্রথম কেস শনাক্ত হয়েছে। দেশটিতে এমপক্স ভাইরাসের ক্লেড ১ শনাক্ত হয়েছে। এটি এমপক্সের আরও বিপজ্জনক রূপ।  সুইডিশ সরকার বৃহস্পতিবার এক ঘোষণায় জানিয়েছে, আগামী দিনে এই অঞ্চলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য ও সামাজিক বিষয়ক মন্ত্রী জ্যাকব ফরসমেড বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এখন নিশ্চিত হয়েছি যে, সুইডেনে আরও গুরুতর ধরণের এমপক্সের একটি কেস শনাক্ত হয়েছে যার নাম ক্লেড আই।  সম্প্রতি আফ্রিকার দেশগুলোতে এমপক্স ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। এ নিয়ে এখন বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বুধবার জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মূলত কঙ্গো থেকেই প্রতিবেশী দেশগুলোতে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।