৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Admin Published: January 3, 2026, 1:41 pm
তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ডিএনএন ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।


একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।


এ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।