৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

তেহরানে ‘এক্টিভ’ হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

Admin Published: June 20, 2025, 12:00 pm
তেহরানে ‘এক্টিভ’ হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

ডিএনএন ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এক্টিভ’ করা হয়েছে। শুক্রবার (২০ জুন) দেশটির তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানের কেন্দ্র, পূর্ব ও পশ্চিমে ‘সফল’ আকাশ প্রতিরক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।


আঞ্চলিক উত্তেজনা ও সম্ভাব্য হুমকি মোকাবিলায় এ পদক্ষেপ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও বিভিন্ন কৌশলগত স্থাপনায় হামলার আশঙ্কা থাকায় তেহরানে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর শহরের আকাশে সামরিক ড্রোন ও রাডারভিত্তিক কার্যক্রম দেখা গেছে। তবে সরকারিভাবে এখনো কোনো নির্দিষ্ট হুমকি কিংবা বিদেশি অনুপ্রবেশের কথা জানানো হয়নি। নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।