৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

তেল আবিব ও হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Admin Published: June 23, 2025, 5:47 pm
তেল আবিব ও হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ডিএনএন ডেস্ক: ইসরায়েলের দুই প্রধান শহর, তেল আবিব ও হাইফাকে লক্ষ্য করে ইরান সোমবার নতুন করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান এই সামরিক অভিযানকে অপারেশন ‘ট্রু প্রমিজ-৩’ নাম দিয়েছে এবং এটিকে ইসরায়েলের বিরুদ্ধে তাদের নতুন পর্যায়ের প্রতিরোধমূলক হামলা হিসেবে উল্লেখ করেছে। সোমবার (২৩ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল হাইফা ও তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রাথমিক তথ্য অনুযায়ী, মাত্র ৪০ মিনিটের মধ্যে একাধিক ধাপে প্রায় ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান থেকে ছোড়া হয়। এই হামলাকে চলমান দ্বন্দ্বের অন্যতম ও দীর্ঘতম ইরানি ক্ষেপণাস্ত্র আক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


এদিকে এ হামলার সময় ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।


ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধারকারী দলের তথ্যানুসারে, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় আতঙ্কিত অবস্থায় কিছু মানুষ আহত হয়েছেন।