২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

তিন মাসের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা হবে: প্রধানমন্ত্রী

Admin Published: September 12, 2026, 2:36 pm
তিন মাসের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা হবে: প্রধানমন্ত্রী

ডিএনএন ডেস্ক: আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা জানান।


প্রধানমন্ত্রী বলেন, দেশটি সবার। তাই দেশকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সকলে একসঙ্গে উদ্যোগ নিলে দেশের পরিবর্তন সম্ভব।


পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রতিদিন অন্তত এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।