৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলল ৪৪ জলকপাট

Admin Published: August 5, 2026, 1:29 pm
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলল ৪৪ জলকপাট

ডিএনএন ডেস্ক: ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে তিস্তা উত্তাল হয়ে পড়েছে। তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বুধবার গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৩২ দশমিক শূন্য মিলিমিটার। ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।বুধবার সকাল ৯টায় নীলফামারীর ডিমলায় ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)  যা, বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সকাল ১০টায় তিস্তার পানি একই মাত্রায় প্রবাহিত হচ্ছে।



এদিকে তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলের বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে।


ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।