২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

Admin Published: August 8, 2026, 3:17 pm
তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

ডিএনএন ডেস্ক: কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান চেম্বার জজ আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে পুলিশের প্রতি তাকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে।আদালতের আদেশের প্রেক্ষিতে ও আসামির পালিয়ে যাওয়া রোধকল্পে (শনিবার ৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই।



তাকে কুমিল্লা আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পিবিআই সদর দপ্তর থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।  

গত ২২ এপ্রিল ২০২৬ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়।



হাইকোর্ট থেকে জামিন নিয়ে ৪ আগস্ট মুক্তি পায়। ৬ আগস্ট হাইকোর্টের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে।